ছাদ বাগান হলো ইট পাথরের শহরে একটু খানি শখের সবুজ উদ্যান।শৌখিন মানুষেরা তাদের কর্ম ব্যাস্ততার মাঝে একটু খানি সময় দিয়ে তৈরি করে একটি ছাদ বাগান। যেখানে তারা তাদের প্রিয় কিছু গাছের সমন্বয়ে বাগান তৈরি করে। এই লক্ষ্যে যে নিজ বাগানে একটু খানি ফলের আশায়।
আজ আমরা আলোচনা করবো এমনি কিছু ফলের গাছ নিয়ে যে গুলো ছাদ বাগানে অধিক ফলন দেয় এবং ছাদ বাগানের উপযুক্ত । তাই চলুন দেরি না করে মূল আলোচনায় চলে যাই।
যে ধরনের গাছ ছাদ বাগানের উপযুক্ত
ছাদ বাগানের গাছ হতে হবে খাটো, ঝোপালো এবং উন্নত জাতের কলমের গাছ। কারন ছাদে বেশি সময় নেয় এবং ফলন কয় দেয় এমন গাছ নির্বাচন থেকে দূরে থাকবো। অবশ্যই খাটো ও ঝোপালো ভালো জাতের কলমের গাছ হতে হবে। তাহলে সেই গাছ টা ছাদ বাগানের জন্য উপযুক্ত হবে।
ছাদ বাগানের উপযোগী কিছু ফল গাছ
ছাদ বাগানের জন্য কম যত্ন অধিক ফলন শীল গাছের মধ্যে রয়েছে আম, পেয়ারা, লেবু, মাল্টা, কমলা, আনার, সফেদা, জামরুল, লকাট, সুইট লেমন, আপেল, বড়ই, আমড়া, ড্রাগন ইত্যাদি।